🏹আ'লা হযরত ইমাম শাহ্ আহমদ রেযা রাহঃ'র উপর অপবাদের জবাব! পর্ব -4️⃣6️⃣
👳♂️ইমাম আব্দুল ওয়াহহাব শা'রানী রাহঃ!তিনি একজন আরিফ বিল্লাহ্!শরীয়ত এবং তরীকতের ইমামগণের একজন।অনেক উচু মর্যাদা সম্পন্ন আধ্যাত্মিক হালের অধিকারী।কাশফও কারামতে প্রসিদ্ধ একজন বুযুর্গ।অনেক কিতাবাদীরও তিনি লেখক।ইলমে শরীয়তও ইলমে তরিকতে ওনার কথার অনেক মূল্য রয়েছে।৮৯৪হিজরীতে ওনার বিলাদাত এবং ৯৭৪হিজরীতে ওফাত পেয়েছেন।ওনার বিখ্যাত কিতাবগুলোর মধ্যে তাসাউফ বিষয়ে আল ইয়াওয়াকিত ওয়াল জাওয়াহির,মিযানুল কুবরা,আততাবকাতুল কুবরা সবিশেষ উল্লেখযোগ্য!
🎓আ'লা হযরত ইমাম শাহ্ আহমদ রেযা ফাযিলে বেরলভী রাহঃ'র আল মালফুজাতের সংকলক ওনার সাহিবযাদা রাহঃ মালফুজে নিজেই ইমাম শা'রানী রাহঃ'র একটি প্রসিদ্ধ ঘটনা উল্লেখ করেছেন।যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সে ঘটনাটি একাধিক কিতাবে এসেছে।তন্মধ্যে ইমাম শা'রানী রাহঃ'র স্বলিখিত কিতাব ১.আততাবকাতুল কুবরায় তিনি স্বয়ং ঘটনাটি লিখেছেন।যার ২৬৭-২৬৮পৃষ্ঠা আমি এখানে সংযোজন করে দিয়েছি।এছাড়াও...
২.আল বুরহানুম মুবিন,যার লেখক-আশরাফ বিন ইবরাহীম বিন আহমদ বিন কাতকাত রাহঃ
৩.ইমাম নাবহানী রাহঃ'র জামে কারামাতিল আউলিয়ায়ও ঘটনাটি এসেছে।
পাশাপাশি ইমাম শা'রানীর মাওয়াযিনুল কাসিরিন কিতাবে ওনার সংক্ষিপ্ত জীবনী আলোচিত হয়েছে,আমি তার পৃষ্ঠাগুলোও এখানে সংযোজন করে দিয়েছি।
উক্ত ঘটনাটি হলো-
📖হযরত সৈয়দ আহমদ আল বদভী রাহঃ মিশরের একজন বিখ্যাত অলি।মিশরে ওনার মাযার রয়েছে।প্রতিবছর সেখানে ওনার ওরশ শরীফ অনুষ্টিত হয়।তিনি ইমাম শা'রানী রাহঃ'র সাড়ে তিনশ বছর পূর্বে ওফাত পেয়েছেন।
ইমাম শা'রানী রাহঃ প্রতিবছর ওনার ওরশ শরীফে আগেভাগেই যোগদান করতেন।সেখানে মাযারের সম্মুখে ওনার অবস্থানের জন্য একটি কামরাও বরাদ্দ ছিলো।একবার তিনি ওরশ শরীফের অনুষ্ঠান শুরু হওয়ার চারদিন পরে যোগদান করেন। এর মধ্য মাযারে যেসব অলিগণ মুরাকাবায় রত ছিলেন আহমদ আল বদভী রাহঃ মাযার শরীফ থেকে নিজেই জিজ্ঞেস করেছিলেন "আব্দুল ওয়াহাব কি এসেছে?" ওনারা জবাব দিয়েছিলেন না আসেননি।
ইমাম শা'রানী রাহঃ যখন আসছিলেন, পথিমধ্যে ওনার দৃষ্টি পড়ে বনিকের এক দাসীর দিকে।তিনি রাহঃ দৃষ্টি সরিয়ে নেন।দ্বিতীয়বার আর সেদিকে দৃষ্টি দেননি।
ওনি যখন মাযার শরীফে প্রবেশ করেন তখন মাযার শরীফ থেকে সৈয়দী আহমদ আল বদভী রাহঃ জানতে চান "দাসীটি ওনার পছন্দ হয়েছে কিনা?" তিনি জবাব দিলেন পছন্দ হয়েছে।
সৈয়দ আহমদ আল বদভী রাহঃ ইরশাদ করলেন আমি দাসীটি তোমাকে দান করলাম।এখন ইমাম শা'রানী রাহঃ চিন্তা করলেন, দাসী বনিকের,আর হুযুর আমাকে দান করলেন!
ইতোমধ্যে বনিক মাযারে এসে দাসীটি মাযার শরীফের খেদমতে দান করে দিলেন।
দাসীটির নাম ফাতিমা উম্মে আব্দুর রহমান।তার সাথে ওনার শাদী হয়ে গেলো।পাঁচমাস অতিবাহিত হলেও ইমাম শা'রানী রাহঃ তার সাথে মিলিত হননি।একদিন সৈয়দ আহমদ আল বদভী মাযার শরীফ থেকে ইরশাদ করলেন "আব্দুল ওয়াহাব!আর দেরী কেনো?এবার আপন প্রবৃত্তির চাহিদা পূরণ করো!"
এরপর তিনি নির্ধারিত হুযরায় বিবিকে নিয়ে প্রবেশ করেন।সেখানে খাবারের আয়োজন করা হয়,এবং ঈসালে সাওয়াবও করা হয়।
🌎এই ঘটনাটি দু'জন বুযুর্গের উচু মর্যাদাময় একটি কারামত!আ'লা হযরতের সাহিবযাদা সেটাকে সংক্ষেপে উল্লেখ করেছেন মাত্র।কিন্তু অত্যান্ত লজ্জাজনক কথা হলো বালাকোটি ওহাবীয়তের এক মুখপাত্র ইতরশ্রেণীর প্রাণী,জাহিলে মুরাক্কাব।চরম বেয়াদব আইনুল নামক এক কাজ্জাব!সে এই ঘটনাকে খুবই জঘন্য ভাষায় তার সমাচার নামক যাত্রাপালার লাইভ ভিডিওশোয়ে উল্লেখ করে এটাকে যেনার কর্ম বলে ইমাম আহমদ রেযা রাহঃ'র উপর অপবাদ দিয়ে বসে।আর সেটাকে নিষিদ্ধ ফিল্মের কাহিনী বলে এমন ভঙ্গিমা প্রদর্শন করে,মনে হলো সে স্টুডিওতেই পরনের কাপড় উল্টিয়ে দেখিয়ে দেবে!
আর অত্যান্ত অরুচিকর একটি শিরোনাম দাড় করিয়ে দেয়,এবং ইউটিউবেও তার এ যাত্রাপালার অশ্লিল ভিডিও শোটি আপলোড করে দেয়।শিরোনাম দেয় "ওরশে মেয়ে নিয়ে ফূর্তি!"
ইমাম শা'রানী রাহঃ নিজেই আপন কিতাবে তাহলে নিজের মন্দ কথা লিখেছেন?
ইমাম আশরাফ বিন ইবরাহীম রাহঃ ও কি তাহলে আউলিয়াগণের জীবনী লিখতে গিয়ে মন্দ কাহিনী লিপিবদ্ধ করেছেন?
ইমাম নাবহানী রাহঃও কি ওনার কিতাবে মন্দ কাহিনী লিখেছেন?লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্!
👹কিন্তু সে একবারও ভাবলোনা একই সাথে চারজন নিষ্কলুষ বুযুর্গের চরিত্রে কতবড় জঘন্য কলঙ্ক সে দিয়েছে এবং কতবড় বেয়াদবী সে করেছে। ইমাম শা'রানী রাহঃ কি তার মতো নোংরা মানসিকতার কেউ?অথবা সাহিবে মাযার সৈয়দ আহমদ আল বদভী রাহঃ?এই ওহাবী খবিসটি কি কখনও তাদের পায়ের ধূলিতুল্যও হতে পারবে?আর বাকি দু'জনের সমকক্ষ সে লক্ষবার জন্ম নিলেও যে হতে পারবেনা,তা নিশ্চয়ই তারও অজানা নয়।কিন্তু হিংসা আর ফির্কাবাজি তাকে এতোটাই বেসামাল করে দিয়েছে যে,সে কতবড় জঘন্য অপরাধ করেছে তার উপলদ্ধিও তার নেই।এটার জবাব আমি তখনই দিয়েছি।আল্লামা শিব্বির আহমদ মাঃজিঃআঃও এটার জবাব দিয়েছেন।কিন্তু নিজ কুকর্মে এতোটাই বেসামাল যে সে পরবর্তীতেও এটানিয়ে নোংরা শিরোনামের যাত্রাপালার অশ্লিল ভিডিওশো বানিয়ে আপলোড করেছে।ক'দিক আগেও দেখলাম সে আবারও ওটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে এবং তার চেলাচামুণ্ডুরাও।তাই আবারও সরলপ্রান সুন্নি মুসলমানদেরকে তার ইতরামী থেকে বাচাতে লিখলাম।
☔আল্লাহ্ তাকে এবং তার সমগোত্রীয়দের হিদায়াত দিন।নতুবা গোস্তাখদের মুখে চুনকালি মেখে দিন।
💻গত পর্বের লিঙ্ক:-https://m.facebook.com/story.php?story_fbid=139976551184142&id=100055153927069



0 মন্তব্যসমূহ