আ‘লা হযরত ভক্ত নেলসন ম্যান্ডেলা: দক্ষিণ আফ্রিকার সুপ্রিমকোর্টে ফতোয়া রেযভিয়া রেফারেন্সগ্রন্থ হিসেবে স্বীকৃত
ড. এ. এস. এম. ইউসুফ জিলানী,
আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা, শান্তিতে নোবেলজয়ী ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ছিলেন আলা হযরত ইমাম আহমদ রেযা খান (র.) এর ভক্ত। তিনি তাঁর দেশে আ’লা হযরত (রহ)'র 'ফাতওয়ায়েআ রযভীয়া'কে শরঈ ফায়সালার জন্য আফ্রিকার সুপ্রিমকোর্টের রেফারেন্স গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেন নেলসন ম্যান্ডেলা। তখন থেকে সেখানকার মুসলমানগণ পারিবারিক, বিবাহ, তালাক ও সম্পত্তি বন্টন বিষয়ে ফতোয়ায়ে রেজভিয়ার অনুসরণ করে আসছেন। উল্লেখ্য যে, আফ্রিকায় আলা হযরতের শাহজাদা মুফতিয়ে আজম হিন্দের মুরিদ মাওলানা আবদুল হাদির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জমাতের ব্যাপক প্রচার-প্রসার ঘটে। দীর্ঘ কারাভোগের পর নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টন হন তখন মাওলানা আবদুল হাদি রেজভীর নেতৃত্বে একদল আলেম তার সাথে সাক্ষাৎ করেন। তাঁরা তাঁর নিকট ফতোয়ায়ে রেজভিয়ার ইংরেজি অনুবাদ পেশ করেন। তিনি তা পাঠ করে আলা হযরতের ভক্তে পরিণত হন এবং ফতোয়াগ্রন্থকে আফ্রিকার উচ্চ আদালতের রেফারেন্সগ্রন্থ হিসেবে অনুমোদন করেন। তখন থেকে দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতে মুসলিম আইনের অন্যতম রেফারেন্স গ্রন্থ হিসাবে এ ফতোয়াগ্রন্থ স্বীকৃত।(উর্দু পত্রিকা অবলম্বনে)
ড. এ. এস. এম. ইউসুফ জিলানী, ঢাকা।
তারিখ: ১০ই অক্টোবর, ২০১৯ ইং।
কার্টেসিঃ
Cetonay 71 tv
পেজ লিংক-
https://www.facebook.com/105942197475163/posts/127654485303934/?substory_index=0

0 মন্তব্যসমূহ