Ticker

6/recent/ticker-posts

যাকে করতেন ঘৃণা!তাঁকেই ভালোবাসলেন, আর লিখলেন তাঁরই প্রশংসায়!!!


 যাকে করতেন ঘৃণা!তাঁকেই ভালোবাসলেন, আর লিখলেন তাঁরই প্রশংসায়!!!

#মুহাম্মদ_আলমগীর।


খালিদ সাবিত!আল-আযহারের শিক্ষক!সহ্যই করতে পারেননা হিন্দুস্তানের এক আলিমের নামকেও।ঐ আলিম হলেন আ'লা হযরত ইমাম শাহ্ আহমদ রেযা বেরলভী রাহঃ।


খালিদ সাবিত হিন্দুস্তানী দেওবন্দী ও সমমনা আলিমও শিক্ষার্থীদের থেকে শুনেছেন আহমদ রেযা খান বেরলভী একজন কট্টর মেজাজের লোক।কথায় কথায় যাকে তাকে কাফির ফতোয়া দেন!যত শিরক আর বিদআত আছে সেগুলোকে সমর্থন করেন।এজাতীয় নেতিবাচক কথাগুলো শুনতে শুনতে এক সময় তার প্রতি জন্মনেয় ঘৃণা!


এরপর তিনি ঐ কট্টর আলিমের বই পড়ে তাঁর ভুলগুলো বের করতে ওনার কিছু আরবী কিতাব অধ্যায়ন করেন।কেমন জানি সন্দেহ জাগা শুরু হয় এতোদিন যা শুনেছেন তার প্রতি।

এবার তিনি তাঁর সবকিতাবগুলো পড়তে চান।কিন্তু সবগুলো আরবীতে অনুবাদ নাহওয়ায় তিনি শিখলেন উর্দূ ভাষা!এরপর শুরু করলেন উর্দূতে প্রকাশিত কিতাবের অধ্যায়ন!


ফলাফল হলো উল্টো!তিনি ইমামের কিতাবগুলো পড়ার পর বুঝতে পারলেন-এতোদিন তিনি ইমাম সম্পর্কে যা শুনে এসেছেন এর সবই মিথ্যা অপবাদ।আসল হাকীকত যখন ওনার সামনে উন্মোচিত হয়ে যায় তখন ইমামের দোষত্রুটি খুজে তা লিখার জায়গায় ইমামের উপর কৃত জুলুমের কথাই তুলে ধরলেন!


লিখলেন "ইনসাফুল ইমাম।"


তিনি নাম দিয়েছেন- #ফি_ইনসাফ

#ইমামে_আহলুসসুন্নাত, #আল_আলিমুররাব্বানী, #আল_মুজাদ্দিদ, #আশশায়খ #আহমদ_রেযাখান_আল_বেরলভী


কিতাবটিতে তিনি ইমামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।উঠে এসেছে কাসেম নানুতুবীর বিষয়টিও।

এই লেখাটা লিখলাম যাতে ইমামের শত্রুরা এটা দেখে জ্বলতেই থাকে!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ